নির্বাচন স্বীকৃতি না দিলেও তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে রাজি জয়

রাজনীতি ডেস্ক , বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে আলোচনায় বসতে তার কোনো আপত্তি নেই। তবে তিনি সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেছেন এবং এ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভি’কে (ITV) দেওয়া এক […]
রুমিন ফারহানার সঙ্গে অপু বিশ্বাসের ছবি নিয়ে আলোচনা-সমালোচনা

বিনোদন ডেস্ক , বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর এতে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে স্যোশাল মিডিয়ায়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে তোলা একটি ছবি আপলোড করেন অপু বিশ্বাস। নেত্রীর […]
শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

রাজনীতি ডেস্ক , বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় গুলসানস্থ একটি নির্ভরশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রটি জানায়, রোববার সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর ৮টায় যাবেন নাহিদ […]
তারেক রহমান থেকে শফিকুর রহমান এবারের সংসদে ‘নতুন মুখ’ যারা

রাজনীতি ডেস্ক , বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে জানা হয়ে গেছে কারা যাচ্ছেন সংসদে আর কারাই বা করছেন সরকার গঠন। এবারের সংসদে যারা বসতে যাচ্ছেন তাদের অর্ধেকই প্রথম সংসদ সদস্য হয়েছেন। তালিকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ এবারের নির্বাচনে বিজয়ী ১৫১ […]
বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা : প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

রাজনীতি ডেস্ক , বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় জনাব তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল […]
শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক , বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী দেশ গড়তে পূর্ণ সমর্থন এবং সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক। তিনি বলেন, […]
বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের […]
আজ বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন

নিউজ ডেস্ক , বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম মাঘের বিদায় আর বসন্তের আগমনে প্রকৃতিতে আজ নতুনত্বের ছোঁয়া। পঞ্জিকার হিসেবে আজ ফাল্গুনের প্রথম দিন। একই সঙ্গে আজ বিশ্ব ভালোবাসা দিবস। প্রকৃতিতে বসন্ত আর ভালোবাসা যেন একে-অন্যের পরিপূরক। পহেলা ফাল্গুনে বসন্ত উৎসবের রঙে মেতে ওঠে তরুণ হৃদয়; নতুন করে প্রাণ পায় প্রবীণরা। বসন্তে শুধু প্রকৃতিই নয়, হৃদয়ও […]
নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

নিউজ ডেস্ক , বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশন অনুমোদন দেওয়ার পর সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেট প্রকাশ করা হয়। এবারের নির্বাচন ২৯৯ আসনে অনুষ্ঠিত হলেও […]