বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। সোমবার (১ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। […]
বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আসছে আইসিসির প্রতিনিধিদল

স্পোর্টস ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধিদল। আজ রবিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আইসিসির প্রতিনিধিদল বাংলাদেশে আসতে পারে। সফরকালে দলটি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে […]
৭ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, অটোরিকশাচালক আটক

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৭ বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগে মো. সোহেল (৩৫) নামে এক অটোরিকশাচালককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে যৌন হয়রানির অভিযোগ উঠে তার বিরুদ্ধে। […]
৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর সম্মাননা দিচ্ছে জাতিসংঘ

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ হারানো ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ পদক দেওয়া হবে। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পদক দেবেন। পদকপ্রাপ্ত বাংলাদেশি ছয় […]
সংকটেও ধারকর্জের মহাবাজেট

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপি জোট সরকারের প্রথম বাজেট প্রায় চূড়ান্ত। বিশেষ পরিবর্তন না হলে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটটি ১১ জুন সংসদে উত্থাপন করা হবে। সরকার এমন এক সময়ে বাজেট দিতে যাচ্ছে, যখন তহবিলসংকটে রীতিমতো ঋণ করে চলছে। এরই মধ্যে বড় অঙ্কের ব্যাংকঋণ নিয়েছে সরকার। রাজস্ব […]
ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে খুলবে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান। এবার ঈদুল আজহায় ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। মূলত সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পান টানা সাত দিনের লম্বা ছুটি। ছুটি শেষে দেশের সরকারি, আধা […]