জয়পুরহাট ও ফুলবাড়ী হিমাগারে আলু রেখে লোকসানে চাষি

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ জয়পুরহাটের কালাই উপজেলার আঁওড়া গ্রামের মকবুল হোসেন গত মৌসুমে পাঁচ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। সে সময় বিক্রি না করে সব আলু রেখেছিলেন হিমাগারে। কিন্তু এখন লাভ তো হচ্ছেই না, উল্টো লোকসানের কারণে চোখে অন্ধকার দেখছেন তিনি। গত সোমবার সকালে এম ইসরাত হিমাগার গেটে কথা হয় মকবুল হোসেনের সঙ্গে। তিনি আক্ষেপের […]
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ঝুঁকিতে পারস্য উপসাগরের বাস্তুতন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ এখন স্থলভাগ ছেড়ে সমুদ্রে ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালি এবং এর আশপাশের এলাকায় দুপক্ষই একে অপরের তেলবাহী ট্যাঙ্কার ও বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গত মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনী ইরানের পাঁচটি তেল ট্যাঙ্কারে হামলা চালায়। এর জবাবে জর্ডানে একটি মার্কিন বিমানঘাঁটি এবং হরমুজ প্রণালিতে আটটি […]
পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ স্থানীয় সরকার নির্বাচনের সময় পুলিশকে নির্বাচন কমিশন (ইসি) কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। পুলিশের পক্ষ থেকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কাজ করার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। নির্বাচন আয়োজনে […]
সালমান শাহ হত্যা মামলা রিমান্ডে ডনের জড়িত থাকার তথ্য পেয়েছে সিআইডি

বিনোদন ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় রিমান্ড শেষে অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে তাঁকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সিআইডি সূত্র জানায়, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর […]
আর্থিক অনিয়ম-শিক্ষাগত সনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। বুধবার পদত্যাগপত্র দিয়েছেন তিনি। ওই পদত্যাগপত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি। জালিয়াতি ও প্রতারণার অভিযোগে বাংলাদেশ ও ডব্লিউএইচওর তদন্তের মধ্যে থাকা অবস্থায় পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ। তিনি গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার […]