সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:৩০ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম: জামায়াত আমির

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি-অনলাইন

ডিজিটাল রিপোর্ট বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকমঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান বলেছেন, অতীতে আমাদের সাথে যা যা হয়েছে আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াব না, কথা দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নির্বাচনি প্রচার শেষ করে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে, সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ পথসভাকে ঘিরে জেলার বিভিন্ন ইউনিট থেকে জামায়াতের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এদিকে, জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড মোড় এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, এপিবিএন সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ