কয়েক দিন আগে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। এ নিয়ে টুঁ-শব্দ করেননি রোজা। এবার নিজের নাম থেকে প্রাক্তন স্বামীর ‘খান’ পদবি ফেলে দিলেন রোজা।
সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে বিয়ের পর রোজা আহমেদ তার ইনস্টাগ্রামে নামের শেষ অংশে ‘খান’ পদবি যুক্ত করেন। রবিবার (১৮ জানুয়ারি) রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘেঁটে দেখা গেছে, নাম থেকে ‘খান’ পদবি সরিয়ে নিয়েছেন তিনি।







