গাজা ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে ট্রাম্পের আমন্ত্রণ পেলো পাকিস্তান

গাজা শাসনের জন্য ঘোষিত শান্তি পরিষদে (বোর্ড অব পিস) যোগ দিতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে আমন্ত্রণ জানানোর খবরটি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার রয়টার্সের সূত্রে জানা যায়, গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগে পাকিস্তান সক্রিয়ভাবে যুক্ত থাকবে। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি শনিবার (১৭ […]
বিচ্ছেদের পর তাহসানের ‘খান’ পদবি মুছে ফেললেন রোজা

কয়েক দিন আগে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। এ নিয়ে টুঁ-শব্দ করেননি রোজা। এবার নিজের নাম থেকে প্রাক্তন স্বামীর ‘খান’ পদবি ফেলে দিলেন রোজা। সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে বিয়ের পর রোজা আহমেদ তার ইনস্টাগ্রামে নামের শেষ অংশে ‘খান’ পদবি যুক্ত করেন। রবিবার (১৮ জানুয়ারি) রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘেঁটে দেখা […]
দূর করুন ব্রণের কঠিন দাগ

লাইফস্টাইল ডেস্কঃ আবহাওয়ার পরিবর্তনের কারণে মুখে ব্রণ দেখা দেওয়া খুবই সাধারণ সমস্যা। শীতকালে রোদে পুড়ে যাওয়া, ত্বক শুষ্ক হয়ে ছোট ছোট র্যাশ তৈরি হওয়া কিংবা অজান্তেই নখ লাগার ফলে মুখে দাগ পড়ে যেতে পারে। বিশেষ করে কোনো অনুষ্ঠান বা বিশেষ দিনে এসব দাগ নিয়ে দুশ্চিন্তা বেড়ে যায়। ব্রণ সেরে যাওয়ার পর তার রেখে যাওয়া কালো […]
ভারতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল কিউইরা।বিরাট কোহলি সেঞ্চুরির দেখা পেলেও পারলেন না দলকে জেতাতে

জয়ের জন্য শেষ পর্যন্ত লড়ে গেলেন বিরাট কোহলি। ব্যক্তিগত সেঞ্চুরির দেখা পেলেও পারলেন না দলকে জেতাতে। তার সেঞ্চুরি ম্লান করে ৪১ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের মাধ্যমেই ভারতের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল কিউইরা। শুরুতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৭ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২৯৬ রানে থামে ভারতের ইনিংস। ৩৩৮ রানের জবাবে ব্যাট […]
নাহিদ ইসলামকে শোকজ

সিনিয়র করেসপন্ডেন্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রবিবার (১৮ জানুয়ারি) এই নোটিশ পাঠানো হয়। শোকজ নোটিশে বলা হয়েছে, ‘আপনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক মনোনীত ঢাকা-১১ আসনের একজন বৈধ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে […]
এনসিপি নির্বাচনে যাবে কিনা চিন্তাভাবনা করছে: আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কি না পুনর্বিবেচনা করার সময় এসেছে। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক […]
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পর্যায়ের সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে বলে জানা গেছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, […]
ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। এর আগে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন, ত্রিপুরার আগরতলা ও আসামের গোহাটিতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা সীমিত করার ঘোষণা দেওয়া হয়। বুধবার (৭ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার […]
খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই শোকবার্তা প্রকাশ করা হয়। ইউএস এম্বাসি ঢাকার ফেসবুক পেজে লেখা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। মিসেস জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, […]
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ
তিনি বলেন, আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে, তার সিদ্ধান্ত হবে এই হ্যাঁ ও না ভোটে। ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা পাবে একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুরে আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন।