সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৪:৪২ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল কিউইরা।বিরাট কোহলি সেঞ্চুরির দেখা পেলেও পারলেন না দলকে জেতাতে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

জয়ের জন্য শেষ পর্যন্ত লড়ে গেলেন বিরাট কোহলি। ব্যক্তিগত সেঞ্চুরির দেখা পেলেও পারলেন না দলকে জেতাতে। তার সেঞ্চুরি ম্লান করে ৪১ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের মাধ্যমেই ভারতের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল কিউইরা। শুরুতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৭ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২৯৬ রানে থামে ভারতের ইনিংস।

৩৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতের। সবচেয়ে বেশি হতাশা করেছে স্বাগতিকদের মিডলঅর্ডার। তবে নিতিশ কুমার রেড্ডি ও হারশিত রানাকে নিয়ে জেতার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান দ্বিতীয় উইকেটে খেলতে নামা বিরাট কোহলি। কিন্তু সেঞ্চুরি তুলে নিলেও দলকে জেতাতে পারেননি তিনি।

সিরিজে দ্বিতীয় ও ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম সেঞ্চুরি পূর্ণ করে কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার ৮৫তম শতক। তার ইনিংস থামে ১২৪ রানে। মাত্র ১০৮ বলে খেলা কোহলির এই অনবদ্য ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।

এছাড়া অর্ধশতকের দেখা পেয়েছেন নিতিশ ও হারশিত। ৫৭ বলে ৫৩ রান করেন নিতিশ। আর ৫৩ বলে ৫২ রান করেন হারশিত। এছাড়া শুবমান গিল ১৮ বলে ২৩, রোহিত শর্মা ১৩ বলে ১১, শ্রেয়াস আইয়ার ১০ বলে ৩, লোকেশ রাহুল ৬ বলে ১, রবীন্দ্রো জাদেজা ১৬ বলে ১২, মোহাম্মদ সিরাজ ১ বলে ০, কুলদীপ যাদব ৩ বলে ৫ ও অর্শদীপ সিং ২ বলে ৪ রান করেন।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন জ্যাক ফোলকস ও ক্রিস্টিয়ান ক্লার্ক। দুটি উইকেট পেয়েছেন জেইডেন লেনক্স। আর একটি উইকেট নেন কাইল জেমিসন।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ