সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৪:৩৪ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসি র‍্যাংকিংয়ে বড় সুখবর, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পেছনে ফেলল বাংলাদেশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্পোর্টস ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে দারুণ সাফল্য অর্জন করল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার পরও টাইগাররা দেখিয়েছে চমকপ্রদ পারফরম্যান্স। যার সুবাদে আইসিসি র‍্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ। এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে ৮ নম্বরে। তার চেয়েও বড় কথা, বাংলাদেশ পেছনে ফেলেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে।

আইসিসির বার্ষিক হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে বাংলাদেশ আছে ৮ নম্বরে। টাইগারদের রেটিং পয়েন্ট ২২৫, আগে যা ছিল ২২৪। ১ রেটিং পয়েন্ট বাড়ার সাথে সাথে র‍্যাংকিংয়েও এক ধাপ এগিয়েছে লিটন দাসের দল। আগে ৯ নম্বরে থাকলেও এখন উঠে এসেছে ৮ নম্বরে।

এদিকে বাংলাদেশের উত্থানে কপাল পুড়েছে শ্রীলঙ্কার। দলটি এক ধাপ নিচে নেমে গেছে। পয়েন্টও কমেছে। আগে যেখানে পয়েন্ট ছিল ২২৭, এখন তা ২২১। ৮ নম্বর থেকে তাই ৬ পয়েন্ট হারিয়ে দলটি চলে গেছে ৯ নম্বরে।

বাংলাদেশের ওপরে থাকা দলগুলোর র‍্যাংকিংয়ে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। সবার শীর্ষে যথারীতি ভারত, বিশ্বচ্যাম্পিয়নদের রেটিংও ২ পয়েন্ট বেড়েছে। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ড, তাদের ৩ পয়েন্ট বেড়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট না বাড়লেও তৃতীয় স্থান দখল করে রেখেছে। চারে আছে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান ৬ নম্বরে আর বাংলাদেশের ঠিক আছে, ৭ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ২৩৩। বাংলাদেশের চেয়ে যা ৮ পয়েন্ট বেশি।

র‍্যাংকিংয়ের শীর্ষ দশে আরও আছে আফগানিস্তান। ২২০ রেটিং পয়েন্ট নিয়ে তারা আছে দশ নম্বরে। এছাড়া জিম্বাবুয়ে ১১, আয়ারল্যান্ড ১২, যুক্তরাষ্ট্র ১৩, নেদারল্যান্ডস ১৪, স্কটল্যান্ড ১৫ নম্বরে অবস্থান করছে।

একনজরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিং

১. ভারত

২. ইংল্যান্ড

৩. অস্ট্রেলিয়া

৪. নিউজিল্যান্ড

৫. দক্ষিণ আফ্রিকা

৬. পাকিস্তান

৭. ওয়েস্ট ইন্ডিজ

৮. বাংলাদেশ

৯. শ্রীলঙ্কা

১০. আফগানিস্তান

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ