জুন ১৪, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
■ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রিয়াল জয় না পেলেই চ্যাম্পিয়ন বার্সা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

নিজেদের ২৯ তম লা লিগা শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ওসাসুনার মাঠে ম্যাচের শেষ দিকে জ্বলে উঠে ২-১ গোলের জয়ে রিয়ালের সামনে কঠিন সমীকরণ দিয়েছে হান্সি ফ্লিকের দল।

শনিবার এল সাদার স্টেডিয়ামে দীর্ঘ সময় গোলশূন্য লড়াইয়ের পর ম্যাচের মোড় ঘুরে যায় শেষ ১০ মিনিটে। রবার্ট লেভানডোভস্কি ও ফেরান তোরেসের গোলেই জয় নিশ্চিত করে বার্সা।

এই জয়ে ৪ ম্যাচ হাতে রেখে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ১৪ পয়েন্ট পিছিয়ে, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে। এসপানিওলের বিপক্ষে রিয়াল জিততে না পারলেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে বার্সা।

ম্যাচ শেষে তোরেস বলেন, ‘আমরা এখন রিয়াল মাদ্রিদের ওপর চাপটা দিয়ে দিলাম।

তারা যদি জিততে না পারে, আমরা চ্যাম্পিয়ন। এই মাঠে জয় পাওয়া খুব কঠিন ছিল, এই তিন পয়েন্ট আমাদের জন্য অনেক মূল্যবান।’
এদিকে আজ রিয়াল মাদ্রিদ যদি এসপানিওলকে হারায়, তাহলে পয়েন্ট ব্যবধান ১১-তে নেমে আসবে। আর সে রকম কিছু হলে লা লিগার মীমাংসা হতে পারে এল ক্লাসিকোতে।

১১ মে ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা-রিয়াল।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ