সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জার্মান ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্পোর্টস ডেস্ক ,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম :

দুই দিন আগেই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি অবসর নিয়েছেন। এবার আর্জেন্টিনার অধিনায়কের দেখা পথেই বুটজোড়া তুলে রাখলেন অ্যান্তোনিও রুডিগার।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন জার্মানির ডিফেন্ডার।
অবসর নেওয়ার উপযুক্ত সময় হয়েছে জানিয়ে রুডিগার লিখেছেন, ‘কিছুদিন চিন্তা-ভাবনার পর মনে হয়েছে জাতীয় দলের ক্যারিয়ার শেষ করার। তরুণ প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেওয়ার এটাই সঠিক সময়। ২০১৪ সালে যখন প্রথমবার জার্মানির জার্সি গায়ে জড়াই তখন স্বপ্নেও ভাবিনি দেশের হয়ে ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সৌভাগ্য হবে।

সাম্প্রতিক সময়ে মেজর টুর্নামেন্টে ভালো সময় কাটেনি জার্মানির। এ সময় তবে শিরোপা জিততে না পারলে মুহূর্তগুলো রুডিগারের কাছে স্পেশাল। রিয়াল মাদ্রিদের সেন্টার ডিফেন্ডার লিখেছেন, ‘সাম্প্রতিক টুর্নামেন্টগুলোয় যদিও আমরা কোনো শিরোপা জিততে পারিনি এবং আমাদের কিছু কষ্টদায়ক হার সইতে হয়েছে, তবুও এই সময়টা আমার জীবনের খুবই বিশেষ এক অধ্যায় হয়ে থাকবে। যা আমাকে সারাজীবন অনুপ্রাণিত করবে

চাইলে আরও কিছুদিন আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যেতে পারতেন রুডিগার। কেননা বয়স খুব একটা বেশি ছিল না, ৩৩ বছর চলছে। তবে ক্লাব ফুটবলে পূর্ণ মনোযোগ দিতে চান তিনি। জার্মানির হয়ে ২০১৭ কনফেডারেশন কাপজয়ী ডিফেন্ডার বলেছেন, ‘আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেখানে পুরোপুরি মনোযোগ দেবো শুধুই আমার ক্লাবের জন্য।’

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ