স্পোর্টস ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:
কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবারের বিশ্বকাপেও তাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে আলবিসেলেস্তেরা। তবে বাঁধা হয়ে দাঁড়ায় চোট। বিশ্বকাপে তার শঙ্কা জাগিয়েছিল। টুর্নামেন্টর শুরুর এক সপ্তাহ আগে সমর্থকদের সুখবর দিয়েছে আর্জেন্টিা ফুটবল ফেডারেশন।
ডান হাতের অনামিকায় ফ্র্যাকচার থাকলেও আগামী ১৬ জুন কানসাসে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলকিপার। আলবিসেলেস্তেদের মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে, চোট থাকলেও উদ্বোধনী ম্যাচের আগেই শতভাগ ফিট হয়ে উঠবেন মার্টিনেজ। তবে টুর্নামেন্ট শুরুর আগের প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে।
মার্টিনেজ চোট পেয়েছিলেন অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালে ওয়ার্ম-আপের সময়। ডান হাতের আঙুলে ব্যথা পেয়েছিলেন বিশ্বকাপজয়ী এ তারকা। ফলে আর্জেন্টিনার অনুশীলন সেশনে মার্টিনেজকে কোনো গ্লাভস ছাড়াই কেবল এক হাত ব্যবহার করে হালকা অনুশীলন করতে দেখা গেছে। বর্তমানে তার আঙুলে স্প্লিন্ট ও ব্যান্ডেজ দেয়া রয়েছে। আশা করা হচ্ছে বিশ্বকাপ শুরুর আগেই সুস্থ হয়ে যাবেন তিনি।







