সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:০৫ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের প্রধান অর্থায়নকারীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের ওপর হামলার জেরে ইরানের প্রধান অর্থায়নকারী এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ (মার্কিন অর্থ মন্ত্রণালয়)।

শুক্রবার বিভাগটির ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর এ তথ্য জানা গেছে।
হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের ওপর ইরানের পুনরায় হামলা শুরু করার পর এই পদক্ষেপ নিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)। এছাড়া ‘ইরান জেনারেল লাইসেন্স ওয়াই’ নামে একটি নতুন সাধারণ লাইসেন্সও জারি করেছে দপ্তরটি।

নতুন এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ইরানি আর্থিক সহায়তাকারী (ফিনান্সিয়াল ফ্যাসিলিটেটর) আলী আনসারিকে।

তিনি মূলত ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এবং শাসনব্যবস্থার অন্যান্য অভিজাতদের সুবিধার্থে সম্পদের এক বিশাল বৈশ্বিক নেটওয়ার্ক তদারকি করে থাকেন।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ