সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ল : ট্রাম্প

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি। পরে নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এ সময়ের মধ্যে লেবানন ও ইসরায়েলের নেতারা ওয়াশিংটনে বৈঠক করতে পারেন।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র লেবাননকে সহায়তা করবে যাতে দেশটি হিজবুল্লাহর হুমকি থেকে নিজেকে রক্ষা করতে পারে। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, ইরানকে হিজবুল্লাহর জন্য অর্থায়ন বন্ধ করতে হবে।

এর আগে ইসরায়েলি গণমাধ্যমে খবর আসে, ওয়াশিংটনে আসন্ন আলোচনায় লেবাননের সেই আইন বাতিলের বিষয়টি তুলতে চায় ইসরায়েল, যে আইনে দেশটি ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার অবস্থান বজায় রেখেছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ