সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:৩০ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামের পক্ষে একটাই বাক্স—হাতপাখা মার্কা: রেজাউল করীম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি-বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকমঃ

ডিজিটাল রিপোর্ট- বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকমঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “ইসলামের বিজয়ের জন্য, হাতপাখা প্রতীকের বিজয়ের জন্য আমরা মা–বোনদের কাছে যাব, মুরুব্বিদের কাছে যাব। আমরা তাদের বোঝাব—ইসলামের পক্ষে একটাই ভোটের বাক্স রয়েছে, আর সেই বাক্স হলো হাতপাখা মার্কা। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাতপাখা প্রতীকেই ভোট দিতে হবে।”

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় কুড়িগ্রাম কলেজ মোড় বিজয় স্তম্ভের সামনে কুড়িগ্রাম–২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনের নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে একটাই ভোটের বাক্স রয়েছে। সেই বাক্সটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক। যারা ইসলামকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন এবং ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান—আমি সেই মা–বোন ও ভাইদের কাছে বিনীতভাবে আহ্বান জানাই, দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাতপাখা মার্কায় ভোট দিন।”

তিনি আরও বলেন, “দেশের প্রকৃত পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, উত্তম নীতি ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণের পক্ষে ভোট দিতে হবে। ভোটের প্রকৃত বিজয় তখনই নিশ্চিত হবে, যখন ইসলামের পক্ষে ভোট দেওয়া হবে।”

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, “যদি ইসলামী অনুশাসন অনুযায়ী দেশ পরিচালনা না করা হয়, তাহলে ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রয়োজন কী ছিল? এত প্রাণের বিনিময়ে আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগেরই বা অর্থ কী? যারা ইসলাম ধর্মের অনুপ্রেরণা, নীতি ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা কার্যত ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ মাহবুবুর রহমান, কুড়িগ্রাম–২ আসনের দলীয় মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নুর বখত এবং জেলা নেতা আবু বক্কর সিদ্দিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ