সেপ্টেম্বর ১৮, ২০২৬ ২:২২ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের সকালে…….

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন

লাইফস্টাইল ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম: আসছে ঈদ। ঈদের সকালে সেমাই-পায়েস না হলে কি চলে! স্বাদ বদলে সঙ্গে রাখতে পারেন চটপটি। রেসিপি দিয়েছেন কোহিনূর বেগম। 

স্পেশাল চটপটি

ছবি অনলাইন

উপকরণ : চটপটি ডাল ২৫০ গ্রাম, আলু দুটি, ডিম সিদ্ধ দুটি, আদা-রসুনবাটা এক চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, টালা জিরা, শুকনা মরিচ, ধনিয়া, গোলমরিচগুঁড়া এক চা চামচ, গরম মসলা হাফ চা চামচ, বিট লবণ এক চা চামচ, সাদা লবণ স্বাদমতো, ধনেপাতা, শসা, পেঁয়াজ, কাঁচা মরিচকুচি এক টেবিল চামচ করে, ফুচকা দশ-বারোটা, তেঁতুলের টক এক কাপ, চিনি ১ চা চামচ।

প্রণালি : চটপটি ডাল ভালো করে ধুয়ে আলু ছোট করে কেটে আদা-রসুন ও সামান্য হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেবেন। এবার টালা গুঁড়ামসলাগুলো সামান্য তেঁতুলের টকের জন্য রেখে বাকি সব মসলা ভালো করে মিশিয়ে একে একে সব বাকি উপকরণ দিয়ে সাজিয়ে ফেলুন। তেঁতুলের টকে টালা গুঁড়ামসলাগুলো দিয়ে স্বাদমতো লবণ, চিনি দিয়ে মিশিয়ে নেবেন। স্পেশাল গরম গরম চটপটি পরিবেশনের সময় স্বাদমতো তেঁতুলের টক দিয়ে পরিবেশন করুন।

দুধের মালাই সেমাই

ছবি অনলাইন

উপকরণ : দুধ ৩ লিটার, সেমাই ২০০ গ্রাম, ঘি এক কাপ, তেজপাতা, এলাচ দুটো, চিনি স্বাদমতো, কিশমিশ, পেস্তাবাদাম, কাঠবাদাম, কাজুবাদাম এক টেবিল চামচ।

প্রণালি : প্রথমে ২ লিটার দুধ জাল দিয়ে মালাই তৈরি করে নেবেন। হাঁড়িতে ঘি দিয়ে কিশমিশ, বাদামগুলো ভেজে তুলে নেবেন। এবার ঘিয়ে এলাচ, তেজপাতা ও সেমাইগুলো দিয়ে ভালো করে ভেজে দুধ দিয়ে দেবেন, সেমাই সিদ্ধ হয়ে এলে চিনি দেবেন। এবার দুধের মালাই ও বাদামগুলো দিয়ে নামিয়ে ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

শাহী পায়েস

ছবি অনলাইন

উপকরণ : পোলাওয়ের চাল ১০০ গ্রাম, দুধ দুই লিটার, ঘি হাফ কাপ, গুঁড়োদুধ এক কাপ, তেজপাতা, এলাচ দুটো, চিনি স্বাদমতো, কিশমিশ, কাঠবাদাম, পেস্তাবাদাম, কাজুবাদামকুচি এক টেবিল চামচ।

প্রণালি : চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। হাঁড়িতে ঘি দিয়ে কিশমিশ ও বাদামগুলো ভালো করে ভেজে তুলে নেবেন। এবার ওই ঘিয়ে চালগুলো ভালো করে ভেজে দুধ দিয়ে দেবেন। চাল সিদ্ধ হয়ে এলে চিনি ও গুঁড়োদুধ দেবেন। পায়েস ঘন হয়ে এলে বাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করুন।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ