সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এনবিআরের ব্যাখ্যা -হেবা দলিল নিবন্ধনে উৎসে কর প্রযোজ্য হবে না

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

সম্পত্তির হেবা (দান) দলিল নিবন্ধনের ক্ষেত্রে উৎসে কর নয়, শুধু দানকর প্রযোজ্য হবে বলে স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন আয়কর আইন ও উৎসে কর বিধিমালার ব্যাখ্যা নিয়ে মাঠপর্যায়ে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর করতে গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত স্পষ্টীকরণ জারি করেছে সংস্থাটি।

এনবিআর বলেছে, আয়কর আইন, ২০২৩-এর ১২৫ ধারা অনুযায়ী সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর সংগ্রহের বিধান রয়েছে। তবে ২০২৬-২৭ অর্থবছর থেকে ওই ধারায় নতুন উপধারা (২ক) সংযোজন করে হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে পৃথক বিধান রাখা হয়েছে। হেবা বা দানের দলিল নিবন্ধনের সময় দানকর আইন, ১৯৯০ অনুযায়ী প্রযোজ্য হারে দানকর ই-চালানের মাধ্যমে নিবন্ধনকারী কর্মকর্তাই আদায় করবেন। এ ক্ষেত্রে কোনো উৎসে কর প্রযোজ্য হবে না।

এনবিআর আরও বলেছে, এ বিধান কেবল হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য। ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে আগের মতোই নির্ধারিত হারে উৎসে কর দিতে হবে; সেখানে দানকর প্রযোজ্য হবে না।
প্রসঙ্গত, নতুন আয়কর আইন কার্যকরের পর সম্পত্তি নিবন্ধনের আগে কর পরিশোধ বাধ্যতামূলক হওয়ায় হেবা ও দান দলিলের ক্ষেত্রে উৎসে কর, নাকি দানকর— কোনটি প্রযোজ্য হবে, তা নিয়ে মাঠপর্যায়ে বিভ্রান্তি দেখা দেয়।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ