সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:২৪ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বুধবার বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দিনটিতে সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান স্থগিত রাখা হবে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

সংসদে শোক প্রস্তাব
শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। গতকাল মঙ্গলবার সংসদ অধিবেশনে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
এদিকে শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিতে কাতারের রাজধানী দোহা গেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গতকাল বেলা ১১টা ২০ মিনিটে তাঁকে বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ