সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:২৮ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় ‘ক্যাপস ক্যাফে’র পাশে গুলি চালিয়ে কপিল শর্মাকে হুমকি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

বিনোদন জগতের জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান, অভিনেতা, টেলিভিশন সঞ্চালক ও প্রযোজক কপিল শর্মা সাধারণত কৌতুকপূর্ণ অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত। তার বিখ্যাত শো ‘দ্য কপিল শর্মা শো’ এবং নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সঞ্চালনা করার জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন তিনি।

২০০৭ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ জিতে প্রথম আলোচনায় আসেন কপিল শর্মা। পরে তিনি ‘কমেডি নাইটস উইথ কপিল’ এবং ‘দ্য কপিল শর্মা শো’-এর মাধ্যমে ভারতের অন্যতম শীর্ষ সেলিব্রিটিতে পরিণত হন।

সম্প্রতি কানাডায় কপিল শর্মার ক্যাফের ঠিক পাশেই একটি ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে। বিতর্কিত লরেন্স বিষ্ণোই গ্যাং এ হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

সেই সঙ্গে কপিল শর্মা ও ক্যাফে মালিককে প্রাণনাশের হুমকি দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরের ‘চাই সুট্টা বার’ নামক একটি ক্যাফেতে, যা কপিল শর্মার মালিকানাধীন ‘ক্যাপস ক্যাফে’র একদম পাশেই অবস্থিত।

‘টাইসন বিষ্ণোই জোরা সিন্ধু’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ হামলার দায় স্বীকার করে বলা হয়েছে— তাদের নির্দেশ অমান্য করলে কপিল শর্মার রেস্তোরাঁর পরিণতিও একই হবে। তবে আইনিভাবে এ পোস্টের সত্যতা বা বিষ্ণোই গ্যাংয়ের সরাসরি সম্পৃক্ততা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগেও কপিল শর্মার এই ব্যবসাপ্রতিষ্ঠানটি একাধিকবার হামলার শিকার হয়েছে। গত বছর জুলাই, আগস্ট ও অক্টোবর মাসে ধারাবাহিকভাবে তিনবার বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়িয়ে ‘ক্যাপস ক্যাফে’টি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তারও আগে ২০২৪ সালের আগস্টে উদ্বোধনের কয়েক দিন পরই সেখানে খলিস্তানি সমর্থকরা হামলা চালায়।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ