সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ছাত্রলীগের মিছিল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

কিশোরগঞ্জ জেলা শহরের ফাঁকা সড়কে নিষিদ্ধঘো‌ষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা-শেখ হাসিনা’ স্লোগানে বিক্ষোভ মিছিল করেছে। আজ বুধবার সকালে ছাত্রলীগ নেতা আজিজুল হাকিম রাফির নেতৃত্বে মিছিলটি বের হয়।

এ সময় বেশ কিছু নেতাকর্মী জাতীয় ও ছাত্রলীগের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি জেলা শহরে বিভিন্ন সড়ক ঘুরে রথখোলা এলাকার তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা শেখ হাসিনার প্রত্যাবর্তন ও সব রাজবন্দির মুক্তির দাবিতে বক্তব্য দেন।

বিক্ষােভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘ছাত্রলীগ-ছাত্রলীগ’ ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ ‘বাধা দিলেই বাধবে লড়াই’- এ ধর‌নের বিভিন্ন স্লোগান দেয়।

তবে সকালে রাস্তাঘাট ফাঁকা ও দোকানপাট বন্ধ থাকায় মিছিলটি কারো নজরে আসেনি। এরপর দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন ফেসবুক আইডি থেকে মি‌ছি‌লের ভিডিওটি পোস্ট করা হলে তা অ‌নে‌কের নজরে আসে। পরে এসব নি‌য়ে নানা মহলে আলোচনা ও গুঞ্জন শুরু হয়।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ