সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ
■ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জটিল হলো ভারতের সেমিফাইনাল সমীকরণ!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন

 

স্পোর্টস ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের খেলা শুরু হয়েছে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। মাঠের পারফরম্যান্সের কারণে স্বাগতিক ভারতের শেষ চারে ওঠার সম্ভাবনা প্রবল। কিন্তু ফাইনালে ওঠার লড়াই তারা কোথায় লড়বে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না শিগগিরই।

ভারত যদি সুপার এইটের বাধা উতরে যেতে পারে, তাহলে তাদের জায়গা হবে দ্বিতীয় সেমিফাইনালে। এই ম্যাচের ভেন্যু হিসেবে আপাতত মুম্বাইকে রাখা হয়েছে। কিন্তু একটি শর্তের কারণে বদলে যেতে পারে এই ভেন্যু।

সুপার এইট শেষে যদি সেমিফাইনালের খেলা ভারত ও পাকিস্তানের মধ্যে হয়, তাহলে ম্যাচটি হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ভারত যদি সুপার এইটে নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয় এবং পাকিস্তান দ্বিতীয় কিংবা উল্টোটি হয়, তাহলে দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালে।

সেক্ষেত্রে ৫ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে না দ্বিতীয় সেমিফাইনাল। সেক্ষেত্রে তারা ৪ মার্চ কলম্বোতে প্রথম সেমিফাইনাল খেলবে। ওই দিন আবার ভারতে চলবে হলি উৎসব।

আইসিসির আগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যদি  ভারত ও পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হয়, তাহলে ম্যাচটি হবে কলম্বোতে। পাকিস্তান বাদে অন্য কোনো দলের সঙ্গে হলে ভারত মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে।’

ছবি অনলাইন

তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী সেমিফাইনালে মুখোমুখি না হলেও ভেন্যু পাল্টাতে পারে, যদি পাকিস্তান সেমিফাইনালে ওঠে। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে প্রথম সেমিফাইনালের ভেন্যু পাল্টে যাবে কলম্বোর প্রেমাদাসায়।

এদিকে টুর্নামেন্টের সহআয়োজক শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে তাদেরকে যেতে হবে ভারত সফরে। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা নামবে ভারতের মাটিতে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ