সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের হক মেরে খেতে বিরোধীদলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে: গোলাম পরওয়ার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

বিরোধীদের উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণের হক মেরে খাওয়ার জন্যই বর্তমান সরকার এই বৈষম্যমূলক নীতি অবলম্বন করছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, বিএনপির সংসদ সদস্যদের এলাকায় একের পর এক উন্নয়ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করা হলেও জামায়াতসহ ১১ দলের এমপিদের ক্ষেত্রে চরম বৈষম্য করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকারের দৃষ্টিতে যেন জামায়াতকে ভোট দেওয়া সাধারণ মানুষ এ দেশের কোনো নাগরিকই নয় এবং তারা কোনো ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য নয়। এছাড়া ফ্যামিলি কার্ড প্রকল্পের কর্মী নিয়োগ ও বিভিন্ন অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে অন্তঃকোন্দল ও নানা অনৈতিক কার্যকলাপের সৃষ্টি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করার সময় জামায়াত সেক্রেটারি জেনারেল জানান, সংসদ সদস্যদের যদি স্বাধীনভাবে ও গোপনে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়, তবে ১১ দল মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন। কিন্তু সংবিধানের ৭০ অনুচ্ছেদ তাদের দলীয় প্রার্থীর পক্ষে ভোট দিতে বাধ্য করে রেখেছে উল্লেখ করে তিনি এই নিয়ম পরিবর্তনের জন্য জরুরি ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি জানান। এ সময় তাঁর সঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ