সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ও আওয়ামী লীগ ‘অল্টার ইগো’ দাবি মাহফুজ আলমের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

নিউজ ডেস্ক-বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ পরস্পরের ‘অল্টার ইগো’ বা মুদ্রার এপিঠ-ওপিঠ। ভারতীয় সাপ্তাহিক দ্য উইক-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, দেশের রাজনীতিতে একটি দল টিকে থাকলে অন্যটিও টিকে থাকবে, অর্থাৎ তারা পরস্পর-নির্ভরশীল এক ক্ষমতার কাঠামোর অংশ। তার ভাষ্য, আওয়ামী লীগ ও জামায়াত—দু’টি দলই পুরোনো রাজনৈতিক ব্যবস্থারই ধারক; কেবল মুখ ও স্লোগানে ভিন্নতা থাকলেও রাষ্ট্রক্ষমতা ও পরিচালনা কাঠামোতে মৌলিক পরিবর্তন আনতে তারা কেউই আগ্রহী নয়।

সাক্ষাৎকারে মাহফুজ আলম আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর যে ‘তৃতীয় বিকল্প’ রাজনীতি গড়ে তোলার কথা ছিল, তা পুরোনো দলগুলো, বিশেষ করে জামায়াতের সঙ্গে সমঝোতা ও জোটে যাওয়ার মধ্য দিয়ে ভেস্তে গেছে। কেন তিনি এনসিপিতে যোগ দেননি বা নির্বাচনে অংশ নিচ্ছেন না, তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি অভিযোগ করেন, জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট জোটগুলোর কোনো সুস্পষ্ট নীতিগত বোঝাপড়া নেই এবং এতে তরুণদের প্রত্যাশা পূরণ সম্ভব না। জামায়াতকে তিনি ‘পুরোনো কাঠামোর অংশ’ আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশ নিয়ে দলের কোনো স্বচ্ছ ভিশন নেই এবং নতুন প্রজন্মের আকাঙ্ক্ষার সঙ্গে তাদের আদর্শিক দূরত্ব বিস্তর।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ