জুন ১৪, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
■ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার পশুর হাটে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই-শফিকুল ইসলাম মিল্টন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

ঢাকার কোথাও পশু হাটে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পশুর হাটে আমরা চাঁদাবাজির কোনো অভিযোগ পাইনি।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিনও জানিয়েছেন, তাদের কাছে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা আসেনি। কোনো অভিযোগ থাকলে তিনি পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

আজ মঙ্গলবার রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে যান উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন।

গাবতলী হাটে গরু বাঁধার জন্য প্রতি খুটির জন্য ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে—এ বিষয়ে জানতে চাইলে শফিবুল ইসলাম মিল্টন জানান, তারা বিষয়টি তদন্ত করে এর সত্যতা পাননি। তিনি বলেন, ‘কারো কাছ থেকে হাসিলের ৫ শতাংশের বেশি নেওয়া হচ্ছে না।’

চাঁদাবাজির অভিযোগ নিয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা আসেনি। কোনো ধরনের চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আপনারা আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ