সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:০২ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব ছাড়ার ঘোষণা সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়ার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন : শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া

 

স্পোর্টস ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া। পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ৫ রানে হারের পর গতকাল রাতে এ ঘোষণা দেন তিনি। পাল্লেকেলেতে ওই হারের মধ্য দিয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযান শেষ হয়।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)-কে পদত্যাগপত্র দেননি জয়াসুরিয়া। দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমার মনে হয়েছে, দায়িত্বটা এবার অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে। প্রায় দুই মাস আগেই ইংল্যান্ড সিরিজ চলাকালে ইঙ্গিত দিয়েছিলাম, এই পদে বেশিদিন থাকার আশা নেই। ভেবেছিলাম বিশ্বকাপে ভালো ফল এনে সুন্দরভাবে বিদায় নিতে পারব, কিন্তু সেটা আর হলো না।

১৩ মার্চ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সিরিজটি অনিশ্চিত হয়ে পড়েছে। জয়াসুরিয়ার চুক্তি আগামী জুন পর্যন্ত বহাল রয়েছে। তিনি জানিয়েছেন, এসএলসির সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ড চাইলে আপাতত দায়িত্ব চালিয়ে যেতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রধান কোচের দায়িত্ব নেন জয়াসুরিয়া। তার অধীনে শ্রীলঙ্কা ২০২৪ সালের আগস্টে ভারতকে হারিয়ে ২৭ বছর পর ওয়ানডেতে দ্বিপক্ষীয় সিরিজ জেতে। সেপ্টেম্বরে ইংল্যান্ডকে ওভাল টেস্টে হারায় দলটি। একই বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ২-০ ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা।

ছবি অনলাইন

দলের অগ্রগতি প্রসঙ্গে জয়াসুরিয়া বলেন, দেড় বছর আগে আমরা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আট বা নয় নম্বরে ছিলাম, এমনকি চ্যাম্পিয়নস ট্রফিতেও জায়গা পাইনি। সেখান থেকে দলকে চার নম্বরে তুলেছি। টেস্ট দলকে ছয়ে এনেছি, টি-টোয়েন্টি দলও ছয়-সাত নম্বরে উঠেছিল।

তবে সাম্প্রতিক সময়ে ছোট সংস্করণে দলের পারফরম্যান্স হতাশাজনক ছিল। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা চার হারে বিদায় নেয় শ্রীলঙ্কা। এর আগে এশিয়া কাপেও সুপার ফোরে সব ম্যাচে পরাজিত হয় দলটি।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ