সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ধুরন্ধর টু’: পাকিস্তানি দর্শকদের আস্থা রাখতে বললেন পরিচালক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন

বিনোদন ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ানডটকম : আসছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’ এর দ্বিতীয় কিস্তি। গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া এই সিনেমা বদলে দিয়েছিল বলিউড বক্স অফিসের সব হিসেব। তবে ১ হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে সাফল্যের শিখরে পৌঁছালেও সিনেমাটি ঘিরে দানা বেঁধেছিল নানা বিতর্ক।

তবে সেই বিতর্ককে পেছনে ফেলেই তিন মাসের মাথায় পর্দায় আসছে এর দ্বিতীয় কিস্তি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক আদিত্য ধর। বিশেষ করে পাকিস্তানি দর্শকদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিয়েছেন তিনি।

ছবি অনলাইন

প্রথম কিস্তিতে পাকিস্তানের লিয়ারি শহরের গ্যাংস্টার ও ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন ফুটে ওঠায় পশ্চিম এশিয়ার দেশগুলোতে এটি নিষিদ্ধ করা হয়েছিল। আদিত্য ধর বলেন, ‘আমার মনে হয়, পাকিস্তানি দর্শকেরা যদি আমাদের ওপর আস্থা রাখেন তবে তাদের সিনেমাটি দেখা উচিত। কারণ, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি, আমরা পাকিস্তানের নাগরিকদের বিরোধিতা করছি না।’

ছবি অনলাইন

ছবির দ্বিতীয় পর্ব পাকিস্তানে মুক্তি পাবে কি না, তা নিয়ে বিচলিত নন এই নির্মাতা। বরং তিনি মনে করেন, সৃজনশীল কাজের মূল সুর ধরতে পারলে দর্শকরা একে গ্রহণ করবেন।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ