সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন লুকে চমকে দিলেন টম ক্রুজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

হলিউডের অ্যাকশন কিং হিসেবে পরিচিত অভিনেতা টম ক্রুজ এবার হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন অবতারে। নতুন সিনেমা ‘ডিগার’-এ নিজের দীর্ঘদিনের স্মার্ট ও সুদর্শন ইমেজ ভেঙে তিনি রূপ নিয়েছেন টাক মাথা, ভুঁড়ি পেট এবং অদ্ভুত স্বভাবের এক বয়স্ক তেল ব্যবসায়ীর চরিত্রে।

সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

‘ডিগার’ সিনেমায় টম ক্রুজ অভিনয় করেছেন ‘ডিগার রকওয়েল’ নামের এক রহস্যময় তেল ব্যবসায়ীর চরিত্রে। প্রকাশিত লুক দেখে অনেক দর্শকের পক্ষেই প্রথম দেখায় তাঁকে চেনা কঠিন হয়ে পড়েছে।

নেটিজেনদের অনেকেই বলছেন, এটি হতে পারে টম ক্রুজের ক্যারিয়ারের অন্যতম সাহসী এবং ব্যতিক্রমী চরিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু।

তাঁর মতে, ‘ডিগার’ চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তোলা টম ক্রুজের জন্য ছিল বড় ধরনের অভিনয়-চ্যালেঞ্জ।

টম ক্রুজ বলেন, এই চরিত্র তাঁকে অভিনয়ের এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি করেছে। দীর্ঘদিন ধরে অ্যাকশননির্ভর চরিত্রে কাজের পর এমন ভিন্নধর্মী ভূমিকায় অভিনয় তাঁকে নতুনভাবে সিনেমাকে দেখার সুযোগ করে দিয়েছে। ওয়ার্নার ব্রাদার্সের প্রযোজনায় নির্মিত ‘ডিগার’ আগামী অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ