সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ক্রিকেটারদের সঙ্গে রাশনা ইমামের সাক্ষাৎ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্পোর্টস ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

জাতীয় নারী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রাশনা ইমাম। সাক্ষাতে নারী ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি অফিসে নারী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, কোচ সারওয়ার ইমরান, নির্বাচক সালমা খাতুনসহ ক্রিকেটার নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, ফারজানা হক পিংকি উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত থাকা বিসিবির এক কর্মকর্তা বলেন, ক্রিকেটারদের সঙ্গে ছিল প্রথমবার সাক্ষাৎ। মূলত সৌজন্য সাক্ষাৎ এবং পরিচয় পর্ব। এছাড়া কর্মকর্তারা কে কোন বিভাগে কর্মরত, সেটা নতুন চেয়ারম্যান জেনেছেন। সামনে শ্রীলঙ্কা সিরিজ, সেটার খোঁজখবর নিয়েছেন। পরে ক্রিকেটারদের সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজ খবর নিয়েছেন তিনি।

চলতি মাসেই ওয়ানডে ও সিরিজ খেলতে ঢাকায় আসবে শ্রীলঙ্কা নারী দল। ওয়ানডে সিরিজ হবে বগুড়ায় আর সিলেট আয়োজন করবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর আগামী জুনে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাবে নিগার সুলতানা জ্যোতির দল।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ