সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি-অনলাইন

বিনোদন ডেস্ক-বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। ছবিটির নির্মাতা খন্দকার সুমন সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৮টি বিভাগে ৩০ জন চলচ্চিত্রসংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করে।

চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’-এ অভিনয়ের জন্য আফরান নিশো সেরা অভিনেতা এবং ‘সাঁতাও’-এ অভিনয়ের জন্য আইনুন পুতুল সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন।

উল্লেখযোগ্য অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন :

সেরা পার্শ্ব অভিনেতা : মনির আহম্মেদ শাকিল (সুড়ঙ্গ)
সেরা পার্শ্ব অভিনেত্রী : নাজিয়া হক অর্ষা (ওরা সাতজন)
সেরা খলচরিত্রে অভিনেতা/অভিনেত্রী : আশীষ খন্দকার
সেরা কৌতুক চরিত্রে অভিনেতা/অভিনেত্রী : শহীদুজ্জামান সেলিম
সেরা শিশুশিল্পী : মো. লিয়ন

সংগীত বিভাগে
সেরা গায়ক : বালাম (প্রিয়তমা)
সেরা গায়িকা : অবন্তী দেব সিঁথি (গোটা পৃথিবীতে খুঁজো, এ গাঁ ছুঁয়ে বলো—সুড়ঙ্গ)
সেরা গীতিকার : সোমেশ্বর অলি (ঈশ্বর—প্রিয়তমা)
সেরা সুরকার : প্রিন্স মাহমুদ (ঈশ্বর—প্রিয়তমা)

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মাধ্যমে দেশের চলচ্চিত্রশিল্পে অবদান রাখা শিল্পী ও কলাকুশলীদের এই স্বীকৃতি প্রদান করা হলো।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ