জুন ১৪, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
■ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পহেলা বৈশাখে সুস্বাদু ইলিশ মাছ ভাজার সহজ রেসিপি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

লাইফস্টাইল ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

বাঙালির বর্ষবরণ মানেই পান্তা ভাতের সঙ্গে মচমচে, সুস্বাদু ইলিশ মাছ ভাজা। বাঙালির ঐতিহ্যবাহী এ খাবার নববর্ষের দিন

পহেলা বৈশাখে ভাত কিংবা পান্তা ভাতের সঙ্গে মাছ খাওয়ার সংস্কৃতি এদেশে বহুদিন ধরে প্রচলিত। দেশীয় এ সংস্কৃতি ধরে রাখতে চাইলে নববর্ষের দিন খাবারে রাখতে পারেন মজাদার ইলিশ মাছ ভাজার একটি পদ।

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে সহজে সুস্বাদু ইলিশ মাছ ভাজার জন্য আপনার প্রয়োজন হবে ইলিশ মাছের টুকরো ৪টি, হলুদ গুঁড়া ২ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ ৪টি, সরিষা তেল ও লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন: প্রথমে মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার পানি ছাড়া শুকনো মাছের পিসে হলুদ ও লবণ ভালো করে মাখিয়ে ১০ মিনিট মেরিনেট করে রাখুন।

এখন একটি সসপ্যানে পরিমাণমতো তেলে অর্ধেক পেঁয়াজ কুচি ও ২টি কাঁচা মরিচ হালকা বাদামি ভেজে বেরেস্তা তৈরি করে উঠিয়ে নিন।

আরও পড়ুন: নববর্ষে ছায়ানটের আয়োজনে যা থাকছে

এবার পেঁয়াজ ভাজা তেলেই একে একে মেরিনেট করে রাখা মাছের পিসগুলো হালকা বাদামি লালচে করে ভেজে বেরেস্তার ওপর রাখুন।

ওই তেলে বাকি পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে বেরেস্তা তৈরি করে মাছের ওপর গরম তেলসহ বেরেস্তা ঢেলে দিন। এ তেল ও বেরেস্তা মাছের ওপর এমনভাবে ঢালুন যেন সব মাছের পিসে সমান পরিমাণে তেল ও বেরেস্তা পড়ে। ব্যাস, নববর্ষ উদ্‌যাপন করুন শতভাগ বাঙালিয়ানায়।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ