সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:৫৬ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাল্টাপাল্টি হামলার পর ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানার পর নতুন করে উত্তেজনা দেখা দেয় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এর জেরে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে হামলা বন্ধ করে ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে দেশ দু’টি।

স্থানীয় সময় রোববার (২৮ জুন) এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এর ফলে কয়েক দিনের পাল্টাপাল্টি হামলায় ভেঙে পড়ার দ্বারপ্রান্তে থাকা সমঝোতা স্মারক টিকে থাকার আশা জোরদার হয়েছে।

মার্কিন ওই কর্মকর্তা বলেন, সমঝোতা স্মারকের সব বিষয়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে। আপাতত উভয় পক্ষ সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং (হরমুজ প্রণালিতে) জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, মঙ্গলবার (৩০ জুন) কাতারে পুনরায় আলোচনা শুরু হবে।

গত কয়েকদিন হরমুজ প্রণালিতে জাহাজে হামলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে, এমন অভিযোগ করে দেশটির উপকূলবর্তী এলাকায় বিমান হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

জবাবে মধ্যপ্রাচ্যে অন্তত আটটি মার্কিন ঘাঁটিতে আঘাত হানা হয়েছে বলে দাবি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। পাল্টাপাল্টি হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতির চুক্তি মেনে না চললে ইরানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা আবারও লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে দক্ষিণ লেবাননের একটি গ্রামে গোষ্ঠীটির ব্যবহৃত ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংস করেছে। ইরান বলেছে, বৃহত্তর সমঝোতা কার্যকর রাখতে হলে লেবাননের সংঘাতেরও অবসান ঘটাতে হবে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ