সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের সংসার ভাঙার গুঞ্জন রণবীর-দীপিকার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে আবারও বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়েছে। দীর্ঘদিনের প্রেম আর আট বছরের স্থিতিশীল দাম্পত্য জীবন কি তবে ইতি টানতে চলেছে এমন প্রশ্ন এখন বলিপাড়ার অলিগলি থেকে শুরু করে ভক্তদের মনে। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ভাইরাল হওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এই জল্পনার সূত্রপাত।

ভাইরাল হওয়া সেই পোস্টে দাবি করা হয়েছে যে, রণবীর ও দীপিকার মধ্যকার দীর্ঘদিনের মতবিরোধ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এমনকি চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই তারা আইনিভাবে বিচ্ছেদের পথে হাঁটতে পারেন বলেও সেখানে উল্লেখ করা হয়। এই খবরে ভক্তদের মাঝে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে, বিশেষ করে তাদের কন্যা ‘দুয়া’র ভবিষ্যৎ নিয়ে অনেকেই চিন্তিত। তবে এই বিচ্ছেদের খবর নিয়ে এখন পর্যন্ত রণবীর বা দীপিকা সরাসরি কোনো মন্তব্য করেননি।

সম্প্রতি রণবীর অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর সাফল্যের সময় দীপিকার রহস্যময় নীরবতা নেটিজেনদের নজরে আসে। সিনেমার প্রিমিয়ারে দীপিকাকে না দেখা যাওয়ায় বিচ্ছেদের গুঞ্জন আরও ডালপালা মেলে। যদিও পরবর্তীতে সমালোচনার মুখে দীপিকা জানান যে, তিনি সবার আগেই সিনেমাটি দেখে ফেলেছেন। তবে এই ব্যাখ্যা ভক্তদের সংশয় পুরোপুরি কাটাতে পারেনি।

অন্যদিকে, এই তারকা দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে যে, বিচ্ছেদের এই খবর পুরোপুরি ভিত্তিহীন। এর আগেও ২০২৪ সালে তাদের সম্পর্ক নিয়ে একই ধরনের গুজব ছড়িয়েছিল, যা পরে রণবীর নিজেই নাকচ করে দিয়েছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন যে, তারা সাংসারিক জীবনে অত্যন্ত সুখী আছেন এবং তাদের মাঝে কোনো সমস্যা নেই।

গ্ল্যামার জগতের জনপ্রিয় মুখদের নিয়ে এমন মুখরোচক গুঞ্জন প্রায়ই শোনা যায়, যার অনেকগুলোরই বাস্তবে কোনো ভিত্তি থাকে না। ‘বাজিরাও-মাস্তানি’ খ্যাত এই জুটির ভক্তরা আশা করছেন, এবারও বিচ্ছেদের খবরটি কেবল গুজব হিসেবেই প্রমাণিত হবে। তবে সত্য জানতে এখন সময়ের অপেক্ষাই একমাত্র পথ।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ