সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৬ উপনির্বাচন বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা(ধানের শীষ) বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন এক লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছে ৫৭ হাজার ১৫৯ ভোট। আর বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির আল আমিন (ফুলকপি) পেয়েছেন ৫২৬ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফজলুল হক ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

ধানের শীষের সঙ্গে দাঁড়িপাল্লার ভোটের ব্যবধান ৭৬ হাজার ৭৭২ ভোট। এদিকে ৪ লাখ ৫৪ হাজার ৪৩ ভোটের মধ্যে ভোট পড়েছে এক লাখ ৯১ হাজার ৫৮৯ ভোট। যা শতকরা ৪২ দশমিক ৫৭ শতাংশ।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ৭১ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছিল।
২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে কেন্দ্র রয়েছে ১৫১টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী।

আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। আসনটিতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। মোট ১৫১টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

আসনটিতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মোট প্রদত্ত ৩ লাখ ২২ হাজার ২২৩ ভোটের মধ্যে তারেক রহমান পেয়েছিলেন ২ লাখ ১৬ হাজার ২৩৪ ভোট। জামায়াতের আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ৬২৬ ভোট। অন্য আর ৩ প্রার্থী হাজারের ঘর পার করতে পারেনি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনটিতে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন ৩ জন। এরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা (ধানের শীষ), শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) ও বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির আল আমিন (ফুলকপি)।

বিষয় : বগুড়া

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ