সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:৫৬ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

বরিশালের আগৈলঝাড়ায় বিবাহের অনুষ্ঠানে হাজির হয়ে বাল্যবিবাহ বন্ধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহম্মেদ। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে বিবাহ কার্যক্রম বন্ধ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের বাসিন্দা মনির আকনের একমাত্র কন্যা লিজা আক্তার (১৪)-এর সঙ্গে একই উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের সৌদি প্রবাসী রাজন মীরের বিবাহের আয়োজন চলছিল। লিজা আক্তার গৈলা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিবাহ পরে হবে কনের চাচা মানিক আকন ও এনায়েত আকনের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় তারা অঙ্গীকার করেন, লিজা আক্তারের আইনগত বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তার বিয়ে দেবেন না।

এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্দেশ দেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতি রবিবার লিজা আক্তারকে নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাল্যবিবাহ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ