সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:৫৬ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ল জ্বালানি তেলের দাম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) ভোরের দিকের আন্তর্জাতিক লেনদেনে তেলের বাজারে মূল দুই বেঞ্চমার্কেরই দাম সামান্য বেড়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান শান্তি প্রক্রিয়া বজায় থাকার বিষয়ে বাজার অংশীজনদের মধ্যে এক ধরনের সতর্ক আশাবাদ কাজ করায় তেলের দামে এ সামান্য পরিবর্তন দেখা গেছে।

অপরিশোধিত তেলের বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১৭ সেন্ট বা দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭২ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন বাজার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি ১৪ সেন্ট বা দশমিক ২০ শতাংশ বেড়ে ৬৮ দশমিক ৮৩ ডলারে উন্নীত হয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে জানিয়েছেন যে, এটি মূলত একটি সতর্ক আশাবাদের প্রতিফলন, যেখানে বাজার এ শান্তি প্রচেষ্টা সফল হবে বলে বিশ্বাস করতে চাইছে। তবে জলপথে তেলের নিরাপদ যাতায়াতের বাস্তব প্রমাণ না পাওয়া পর্যন্ত বিনিয়োগকারীরা এখনো তাদের বড় ধরনের ঝুঁকি এড়াতে সব দিক বিবেচনা করে পা ফেলছেন।

এর আগের কার্যদিবসে দুই বেঞ্চমার্কেরই দাম কমে গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া আমেরিকা-ইসরায়েল ও ইরান যুদ্ধের পূর্ববর্তী সময়ের পর থেকে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল।

চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম সামগ্রিকভাবে দশমিক ০২ শতাংশ কমেছে এবং ডব্লিউটিআই ক্রুডের দাম দশমিক ১২ শতাংশ বেড়েছে, যা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে কম সাপ্তাহিক পরিবর্তন।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ