সেপ্টেম্বর ১৮, ২০২৬ ২:২১ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সেলোনায় যোগ দিচ্ছেন রদ্রি ও ক্যানসেলো

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

ট্রান্সফার উইন্ডোতে বড় বিস্ফোরণ ঘটিয়ে ম্যানচেস্টার সিটি থেকে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও ২০২৪ সালের ব্যালন ডি’অর বিজয়ী মিডফিল্ডার রদ্রিকে দলে ভিড়াতে নীতিগতভাবে সম্মত হয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

স্কাই স্পোর্টসের তথ্য মতে, সিটির কাছে প্রায় ৮৮.৪৭ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব পাঠালে তা গ্রহণ করে ইংলিশ ক্লাবটি। চার বছরের চুক্তিতে সম্মত হওয়া ৩০ বছর বয়সী এই স্প্যানিশ তারকাকে শারীরিক পরীক্ষা ও দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আগামী সপ্তাহে ন্যু ক্যাম্পে স্বাগত জানাতে প্রস্তুত কাতালানরা।

রদ্রির সঙ্গেই বার্সেলোনায় ফিরছেন আরেক তারকা, পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও ক্যানসেলো। সৌদি ক্লাব আল হিলাল থেকে ৩২ বছর বয়সী এই রাইট-ব্যাকের স্থায়ীভাবে ন্যু ক্যাম্পে ফেরার গুঞ্জন এখন বাস্তবতার মুখ দেখতে যাচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনার জার্সি পরা নিজের পেছনের একটি ছবির সঙ্গে বালিঘড়ির ইমোজি পোস্ট করে কাতালান সমর্থকদের মাঝে তীব্র আলোড়ন সৃষ্টি করেন ক্যানসেলো।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ