সেপ্টেম্বর ১৮, ২০২৬ ২:২০ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাস টার্মিনালে ‘নাশকতার’ পরিকল্পনা, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও বাস টার্মিনাল এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোরশেদুল আলম অভিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া মোরশেদুল আলম অভি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের খোরশেদুল আলমের ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও বাস টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অভিসহ ১২ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় দায়ের হওয়া জুলাই মাসের সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মোরশেদুল আলম অভির বিরুদ্ধে পটিয়া থানায় সহিংসতার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলা রয়েছে। মামলা দুটির তদন্ত কার্যক্রম চলছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘বাস টার্মিনাল এলাকায় নাশকতার পরিকল্পনার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে গেলেও তাদের শনাক্তের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ