জুন ১৪, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
■ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিটিভিতে শুরু হচ্ছে নতুন ম্যাগাজিন অনুষ্ঠান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি-অনলাইন

বিনোদন ডেস্ক, বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় প্রচারিত হবে নতুন বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’।

একক গান, লোকগান, পুঁথি পাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য ও আড্ডার সমন্বয়ে সাজানো অনুষ্ঠানটি প্রতি মাসে নতুন পর্বে দর্শকের সামনে আসবে। অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছেন রশিদ সাগর, প্রযোজনায় আছেন ইয়াসির আরাফাত।

প্রথম পর্বের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত, যাকে বিশেষভাবে অভিনন্দন ও সম্মান জানানো হবে।

সংগীত পরিবেশনায় থাকছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, লোকসংগীত পরিবেশন করবেন শফি মন্ডল, শাহনাজ বেলী ও ডলি মন্ডল। এছাড়া জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে পুঁথি পাঠ করবেন আরিফ দেওয়ান। সমসাময়িক সামাজিক বাস্তবতা নিয়ে থাকবে গুজব বিষয়ক একটি ছোট নাটিকা।

সংগীত, সংস্কৃতি ও সামাজিক সচেতনতার মেলবন্ধনে সাজানো এই অনুষ্ঠান দর্শকদের জন্য বিনোদনময় ও শিক্ষণীয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ