সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট: নাহিদ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিন নেতার মাজারে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘এই জনপদের সবকিছুর সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে। তাই এখান থেকেই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে এই যাত্রা করছি।’

এবারের নির্বাচন যাত্রা আধিপত্যবাদ বিরোধী আজাদীর যাত্রা উল্লেখ করে তিনি বলেন, ‘এই যাত্রার প্রধান অ্যাজেন্ডা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার।’

নির্বাচনের আগেই হাদি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের আহ্বান জানান নাহিদ ইসলাম।

এ সময় সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘একটি দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে সরকার এবং ইসি।’

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ