সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিষীকাময় বাংলাদেশের প্রথম সেশন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্পোর্টস ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

ডারউইন টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়ে ম্যাকাইয়ে খেলতে নেমে বিভিষীকাময় এক সেশন কাটাল বাংলাদেশ। ম্যাকাইয়ের টেস্ট অভিষেকে মিচেল স্টার্কের আগুন বোলিং দেখল বাংলাদেশ।

তার গোলায় দলীয় ২১ রান করতেই ৬ উইকেট নেই বাংলাদেশের।
দ্বিতীয় টেস্টের প্রথম ৫ উইকেটই নিয়েছেন স্টার্ক। অন্যটি নিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। এতে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ করতে পেরেছে ৬ ‍উইকেটে ৩৫ রান।

ক্রিজে আছেন প্রথম ব্যাটার হিসেবে দুই অংকের ঘর স্পর্শ করা মেহেদী হাসান মিরাজ (১১) ও ৮ রানে অপরাজিত থাকা হাসান মাহমুদ।
ইনিংসের প্রথম বল থেকে বিপদ শুরু হয় বাংলাদেশের। স্টার্কের করা ফুল লেন্থের বল খেলতে গিয়ে ক্যামেরন গ্রিনকে গালিতে ক্যাচ দেন সাদমান ইসলাম। ফিরতি ওভারে প্রথম দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে রানের খাতা খোলার আগে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান।

যদিও পরে পাননি তিনি।
আউট হওয়া প্রথম তিন ব্যাটারই ‘ডাক’ মারেন। ইনিংসের ৫ ওভারে মমিনুল হককেও আউট করেন স্টার্ক। ৯ রান করে ড্রেসিংরুমে ফেরেন বাঁহাতি ব্যাটার। আর সপ্তম ওভারে লিটন দাসকে শূন্যে রানে এলবিডব্লিউ করে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন অজি পেসার।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ