জুন ১৪, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
■ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পর নতুন সিদ্ধান্ত নিলেন সায়মা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

সুমনা ইয়াসমিন সায়মা, কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনেত্রী হয়েছেন। খুব অল্প সময়েই সবার নজরে এসেছেন তিনি। কিন্তু এবার শোবিজ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের পরই এ নতুন সিদ্ধান্ত নিয়েছেন সায়মা।

সম্প্রতি সামাজিক যোগযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সায়মা জানান, তিনি মিডিয়ায় কাজ করছেন না। মিডিয়া-সম্পর্কিত কোনো কাজের বিষয়ে যোগাযোগ না করার জন্য অনুরোধ করেছেন তিনি।

গত বছরের ১২ ডিসেম্বর বিয়ে সেরেছেন সায়মা। বরের নাম রাসেল খান, তিনি লন্ডনপ্রবাসী। স্বামীর সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সায়মা।

‘হরবোলা’, ‘সাথী’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন সায়মা।

এর আগে সায়মা বলেন, ‘আমি পরিকল্পনা করে অভিনয়ে আসিনি। তখন কনটেন্ট ক্রিয়েটর ছিলাম, ফেসবুকে ভিডিও করতাম। ওখান থেকে ইমরান মাহমুদুল ভাইয়ার সঙ্গে ‘মন বোঝে না’ গানের ভিডিও চিত্রে কাজের প্রস্তাব পাই। এ বছরই কাজটি এসেছে।’

গত বছর ফেব্রুয়ারিতে ‘পাঁজর ৩’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে সায়মার। শোবিজ জগতে প্রায় এক বছরের ক্যারিয়ার এ অভিনেত্রীর।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ