জুন ১৪, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
■ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ জিতিয়েও অধিনায়কত্ব হারালেন সূর্যকুমার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

মাত্র তিন মাস আগে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন তিনি। অধিনায়ক হিসেবে দলকে শিরোপা এনে দিয়েছিলেন সূর্যকুমার যাদব।

কিন্তু সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই বড় ধাক্কা খেলেন ভারতীয় তারকা ব্যাটার।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগে সূর্যকুমারকে টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুধু তাই নয়, ভবিষ্যতে তাকে জাতীয় দলে বিবেচনা না করার কথাও ভাবা হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন মারফতে জানা গেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড, নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্ট যৌথভাবে নতুন টি-টোয়েন্টি চক্রের জন্য নতুন অধিনায়ক বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ‘সূর্যর নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তবে তার বর্তমান ফর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে নতুন অধিনায়কের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সময় এসেছে এগিয়ে যাওয়ার।


তিনি আরো জানান, আসন্ন সিরিজের জন্য সূর্যকুমারকে দলে বিবেচনা করা হবে না এবং খুব শিগগিরই তাকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

মূলত ব্যাট হাতে দীর্ঘদিনের ব্যর্থতাই তার বিপক্ষে গেছে। গত দুই বছর ধরেই ধারাবাহিক রান পাচ্ছিলেন না সূর্যকুমার। ২০২৬ আইপিএলেও ছিল হতাশাজনক পারফরম্যান্স। ১৩ ইনিংসে মাত্র ২৭০ রান করেন তিনি, যেখানে তার গড় ছিল ২০.৭৬।

মৌসুমের শেষ দিকে একটি অর্ধশতক পেলেও সামগ্রিকভাবে নিজেকে মেলে ধরতে পারেননি।
রোহিত শর্মা ২০২৪ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর ভারতের নেতৃত্ব পান সূর্যকুমার। তার নেতৃত্বে ভারত ২০২৬ সালের মার্চে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে সমালোচনা থামেনি।

বিশ্বকাপ জয়ের পর সূর্যকুমার বলেছিলেন, ‘অধিনায়ক হওয়ার পর থেকে নিজের পারফরম্যান্স নিয়ে খুব বেশি ভাবিনি। দলের ১৪ জন ক্রিকেটারকে দেখভাল করাও আমার দায়িত্ব ছিল। দল জিতছিল, তাই বিশ্বাস ছিল আমি সঠিক পথেই আছি। আমার রানও একসময় আসবে।’

কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপজয়ী অধিনায়ককেও রক্ষা করতে পারল না তার ব্যাটিং পারফরম্যান্স। ফলে ভারতের টি-টোয়েন্টি দলে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ