সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বেলা যত গড়িয়েছে, কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ততো বেড়েছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ভোট কেন্দ্র : আগারগাঁও তালতলা সরকারী কলোনী বিদ্যালয় ও কলেজ

মুষান্না জাহান ইমি , বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে,ঢাকা আগারগাও তালতলা সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ এ অনুষ্ঠিত ভোটে অংশগ্রহন করেন প্রাথীরা।

আজ ১২ ফেব্রুয়ারি । সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। আগারগাঁও তালতলা সরকারী কলোনী বিদ্যালয় ও কলেজ মাঠে সরাসরি সকালে অবস্থান নিলে দেখা যায় যে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কেন্দ্রে ফজরের নামাজ পড়েই অনেক ভোটার ভোট কেন্দ্রের সামনে এসে লাইনে দাঁড়িয়েছেন। বেলা যত গড়িয়েছে, কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ততো বেড়েছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকলে সাড়ে ৪টা পর্যন্ত।

ভোট দিতে এসে ভোটাররা উচ্ছ্বসিত। নারীদের উপস্থিতি নজরকাড়া। তাদের কেউ কেউ বলছেন। গত ১৭ বছর ভোটের এমন পরিবেশ দেখেননি। কেউবা বলছেন, খুব সুন্দর পরিবেশে চলছে ভোটগ্রহণ।

রাজধানীর আগারগাঁও থেকে মিরপুর এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণার পর আজ ভোটের দিন ভোটগ্রহণের পরিবেশ ভালো দেখা যায়।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ