সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল ভিডিও নিয়ে ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন

রাজনীতি ডেস্ক , বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম

ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর পক্ষে গণসংযোগকালে একজন হকারকে এক হাজার টাকা দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান তুলে ধরেছেন ব্যারিস্টার এ এসএম শাহরিয়ার কবির।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে ব্যারিস্টার শাহরিয়ার কবির লেখেন, আমি গত শনিবারে  মিরপুর এলাকায় ব্যক্তিগতভাবে জামাতের সমর্থনে গণসংযোগ কালে একজন পান ও সিগারেট বিক্রেতার সাথে আমার সাক্ষাতকালে জানতে পারি যে, তার সারাদিন তেমন বেচা বিক্রি হয় নাই,এবং  আমি সবার সম্মুখে ক্যামেরার সামনে এক হাজার টাকা দান করি মানবিক দিক বিবেচনা করে, ওই একই স্থানে আমি বাচ্চাদের র‍্যাকেট কেনার কিছু টাকা গিফট করি এবং মিডিয়াকে আমি স্পষ্টভাবে বলি এই মানবিক সাহায্যকে আপনারা অন্যভাবে  দেখবেন না বা দেখার সুযোগ নেই, বাচ্চাদের র‍্যাকেট খেলার ভিডিও টি ইতিমধ্য সামাজিক যোগাযোগমাধ্যমে  ব্যপকভাবে সাড়া ফেলেছে।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, দুর্ভাগ্যজনকভাবে জুলকারনাইন সায়ের খান এবং বিভিন্ন গণমাধ্যম এই মানবিক সাহায্য কে অন্যভাবে প্রচার করার হীন চেষ্টা করিয়াছেন।। আমি অত্যান্ত মর্মাহত ও শোকাহত এরুপ দুর্বৃত্তায়নের জন্য।। ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে ও সকলকে এমন দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করুক।। তারপরও মানুষ হিসেবে কেউ কস্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।

এর আগে একই দিনে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চেয়ে প্রচারণাকালে ধারণ করা একটি ভিডিওতে ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে রাস্তার একজন হকারের সঙ্গে কথা বলতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, বয়স্ক ওই ব্যক্তির কাছে তিনি জানতে চান ব্যবসা কেমন চলছে। জবাবে ওই ব্যক্তি বলেন, ‘মোটামুটি’। তখন শাহরিয়ার কবির প্রশ্ন করেন, ‘মোটামুটি কেন?’ উত্তরে ওই হকার বলেন, দেশের পরিস্থিতি ভালো না, সবাই ভয় ও আতঙ্কের মধ্যে আছে—কখন কী হয় সেই ভয়ে ব্যবসায় প্রভাব পড়ছে।

এ সময় শাহরিয়ার কবির বলেন, “আমরা মুসলমান। একমাত্র আল্লাহ ছাড়া আর কার ক্ষমতা আছে ভালো করার?” একইসঙ্গে তিনি প্রশ্ন করেন, রিজিকের মালিক কে এবং ওই মুহূর্তে তাদের সাক্ষাৎ হওয়ার মালিক কে। উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘আল্লাহ’। তখন শাহরিয়ার কবির বলেন, “তাহলে সে যেটা বলছে তার বাইরে গিয়ে দেশ চললে ভালো হবে?” এরপর চলে যাওয়ার সময় তিনি ওই ব্যক্তির হাতে এক হাজার টাকার একটি নোট গুঁজে দেন।

ছবি অনলাইন

ভিডিওটি নিয়ে প্রতিক্রিয়ায় ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওই ব্যবসায়ীর সঙ্গে তার অনেকক্ষণ কথা হয়েছে এবং ওই ব্যক্তি তাকে জানিয়েছেন যে সারাদিনে তার কোনো বিক্রি হয়নি। মানবিক দিক বিবেচনায় তিনি এক হাজার টাকা দিয়েছেন এবং সেটি সম্পূর্ণ ক্যামেরার সামনেই করা হয়েছে। তিনি বলেন, ওই ব্যক্তির কাছে তিনি কোনো ভোট চাননি। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ওই ব্যক্তির আগে ও পরে তিনি ছোট ছোট শিশুদের খেলাধুলার সামগ্রী কিনতেও টাকা দিয়েছেন, যা একাধিক ক্যামেরার উপস্থিতিতেই করা হয়েছে।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ