সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মমেক হাসপাতালে পদদলিত হয়ে কেউ মারা যায়নি : বিভাগীয় কমিশনার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় পদদলিত হয়ে কেউ মারা যাননি বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর।

তিনি জানান, বিভিন্ন সংবাদমাধ্যমে মৃত্যুর যে তালিকা প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

অন্য চারজনের মধ্যে দুজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। বাকি দুজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিভাগীয় কমিশনার।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।

তবে পদদলিত হয়ে মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি। হাসপাতালের রেজিস্টারসহ সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে কথা বলে তথ্য যাচাই করা হয়েছে।
বিভাগীয় কমিশনার বলেন, ‘যে পাঁচজন মারা গেছেন বলে বলা হচ্ছে, তাঁদের মৃত্যুর কারণ চিকিৎসকরাই রিপোর্টে বিস্তারিত বলতে পারবেন।’ এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

তদন্তে কারও অনিয়ম বা দায় পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের সময় মো. রমজান আলী ও কুলছুমা বেগম নামে দুজন স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

এর আগে সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের একটি নষ্ট লিফট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের খবর ছড়িয়ে পড়লে রোগী, স্বজন, চিকিৎসক, নার্স ও কর্মীরা হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ