জুন ১৪, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
■ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে নেমেই পেনাল্টি আদায় করলেন মেসি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্পোর্টস ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ান ডটকম:

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেই নিজের প্রভাব দেখালেন লিওনেল মেসি। আইসল্যান্ডের বিপক্ষে বেঞ্চ থেকে নেমে প্রথম স্পর্শেই পেনাল্টি আদায় করে দেন আর্জেন্টিনা অধিনায়ক।

যুক্তরাষ্ট্রের আলাবামায় অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে ভ্যালেন্তিন বারকোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে দর্শকদের উচ্ছ্বাসের মধ্যেই মাঠে নামেন মেসি। এটি ছিল বিশ্বকাপ শুরুর আগে তার শেষ প্রস্তুতি ম্যাচের প্রথম উপস্থিতি।

মাঠে নামার মাত্র এক মিনিট পরই নিজের জাদু দেখান আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

৭১তম মিনিটে মাঝমাঠ থেকে নিখুঁত এক থ্রু পাস বাড়িয়ে দেন তিনি। সেই বল ধরে আইসল্যান্ডের বক্সে ঢুকে পড়েন লাউতারো মার্তিনেজ। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে ফাউল করলে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
মেসির দুর্দান্ত পাসে তৈরি হওয়া এই সুযোগে লিড বাড়ানোর সুযোগ পায় বিশ্বচ্যাম্পিয়নরা।

স্পট কিক থেকে গোল করেন তিনি। তবে মেসির মাঠে নামার আগেও আর্জেন্টিনা বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল, তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি। লাউতারো মার্তিনেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দুটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে।
বিশ্বকাপের আগে আর্জেন্টিনার এটি শেষ প্রস্তুতি ম্যাচ। তাই কোচ লিওনেল স্কালোনি দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে বেঞ্চে রেখেছিলেন।

তবে মেসি মাঠে নামতেই আক্রমণে নতুন প্রাণ ফিরে পায় আলবিসেলেস্তেরা।
আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ