সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৬:১৬ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মিমের বোল্ড রূপ দেখে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন

বিনোদন ডেস্ক , বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার ফ্যাশন সচেতনতার জন্য ভক্ত-অনুরাগীদের কাছে প্রশংসিত হন। তবে তার এবারের লুক যেন বলিউড অভিনেত্রীদেরও হার মানিয়েছে।

সম্প্রতি টি-শার্ট ও ছোট জিন্সে ধরা দিয়ে স্যোশাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন মিম।

ফেসবুকে পোস্ট করা অভিনেত্রীর ছবিতে তার এই বোল্ড রূপ দেখে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা।

ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ডেনিম তার কাজটাই করছে।

ছবি অনলাইন

কেউ কেউ মিমের এ লুককে সরাসরি ‘বলিউড স্টাইল’ বলে আখ্যা দিয়েছেন।

শুধু তাই নয়, তার ব্যক্তিত্ব ও শারীরিক সৌন্দর্যের প্রশংসা করে আরেক ভক্ত বলেছেন, ‘পুরো বিশ্বে মিমের মতো এমন লম্বা ও স্মার্ট অভিনেত্রী খুব কমই আছে।’

ছবি অনলাইন

মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ