সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৬:১৮ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,বিডিমিরর সেভেনটিওয়ান ডটকমঃ
মেহেরপুরের গাংনীতে লরিবোঝাই সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আড়াইটার দিকে গাংনী উপজেলার সাহেবনগর বাজার থেকে লরিবোঝাই তেল জব্দ করা হয়। এ নিয়ে গত দুদিনে মেহেরপুর থেকে ১০ হাজার লিটারের অধিক ডিজেল উদ্ধার করা হলো।

পুলিশ জানায়, লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল।

অথচ শুক্রবার মধ্যে রাতে অবৈধভাবে গাংনী উপজেলার সাহেবনগর বাজারের রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে তেল নামানো হচ্ছিল। এমন খবর ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার লিটার ডিজেলসগ লরিটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
গাংনী থানার ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আব্দুল করিম বলেন, ‘তেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তেলবোঝাই লরিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

পরবর্তী সময় কাগজপত্র যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ