সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মোজতবা খামেনি কি সত্যি বেঁচে আছেন, যে তথ্য দিলেন ট্রাম্প

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক , বিডিমিরর সেভেনটিওয়ানডটকম :ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে নিয়ে জল্পনা কোনোভাবেই থামছে না। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এখন পর্যন্ত তিনি প্রকাশ্যে আসেননি। সর্বশেষ বৃহস্পতিবার (১২ মার্চ) মোজতবা খামেনির দেওয়া লিখিত বক্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক পড়ে শোনান। এতে করে মোজতবাকে নিয়ে ধোঁয়াশা বেড়েই চলেছে। অনেকে প্রশ্ন তুলছেন, মোজতবা কি আসলে বেঁচে আছেন! 

এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার ধারণা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন, তবে তিনি ‘গুরুতর আহত’।

ফক্স নিউজের ‘দ্য ব্রায়ান কিলমিড শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয়, মোজতবা সম্ভবত জীবিত আছেন। আমার ধারণা, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে সম্ভবত বেঁচে আছেন। বৃহস্পতিবার গভীর রাতে ফক্স নিউজ প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় মোজতবার বাবা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

এরপর গত রোববার ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেন। নতুন নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রকাশ্যে না এলেও লিখিত বক্তব্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন।

বুধবার এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, মোজতবা সামান্য আঘাত পেয়েছেন, তবে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ