সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যার নেওয়ার কথা, তিনি তো নাই, আইয়ুব বাচ্চুর একুশে পদক নিয়ে যে মন্তব্য করলেন স্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি অনলাইন

বিনোদন ডেস্ক , বিডি মিরর সেভেনটি ওয়ান ডটকম

২০২৬ সালের জন্য ‘একুশে পদক’ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর দেশের শিল্প, সাহিত্য, শিক্ষা ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক প্রদান করা হচ্ছে। এরমধ্যে চলচ্চিত্রে একুশে পদক পেয়েছেন কিংবদন্তী অভিনেত্রী ববিতা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একটি গণমাধ্যমকে এই অভিনেত্রী বললেন, ‘এটা শুনে ভালো লাগলো।’

এদিকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একুশে পদক’ প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এ বিষয়ে ববিতা জানান, একুশে পদকপ্রাপ্তির খবর এখনো তিনি পাননি, বা প্রজ্ঞাপনও তার চোখে পড়েনি।

ছবি অনলাইন

তিনি বলেন, ‘অফিশিয়াল চিঠিটি পেয়ে নিই, তারপর একুশে পদক পেয়ে কেমন লাগছে- সেটা জানানো সমিচিন মনে করছি।’

চিত্রনায়িকা ববিতা ছাড়াও এ বছর একুশে পদক পাচ্ছেন- চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়েরফেইজ , নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ