সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ণ
■ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রবীন্দ্রনাথের গল্পে কাজ করার জন্য মুখিয়ে ছিলাম’—পরীমনি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন ডেস্ক:

আলোচিত অভিনেত্রী পরীমনি এবার সাহিত্যনির্ভর চলচ্চিত্রে অভিনয় করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে একই নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আর এই সিনেমায় পরীমনির সঙ্গী হচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা লিসা গাজী, অভিনেতা চঞ্চল চৌধুরী, পরীমনি ও সিনেমা সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে মনে লালন করা এক সুপ্ত বাসনা পূরণ হতে চলায় উচ্ছ্বাস প্রকাশ করে পরীমনি বলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন, আমার পছন্দের চরিত্র কী? আমি সব সময় বলতাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটি চরিত্রে অভিনয় করতে চাই। শাস্তির মতো একটি চরিত্রে কাজ করার জন্য আমি মুখিয়ে ছিলাম।’

‘অবশেষে সেই আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কাজটা সুন্দরভাবে শেষ করতে চাই।’

ক্যারিয়ারের বর্তমান অবস্থান নিয়ে পরীমনি বলেন, ‘ইদানীং তিনি যে ঘরানার কাজ করছেন তাতে প্রথাগত ‘হিরোইন’ ইমেজ নেই।’

তিনি বলেন, ‘শুধু বাণিজ্যিক সিনেমা বা লেহেঙ্গা পরে নাচানাচি করলে তো হয় না। দিন শেষে দর্শকের হৃদয়ে বেঁচে থাকার মতো একটি কাজ চাই, একটি শক্ত চরিত্র চাই। আমার মনে হয়, ‘শাস্তি’র চন্দরা চরিত্রটি আমাকে সেই তৃপ্তি দেবে।’

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর

বিভাগীয় সংবাদ